ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

স্টাফ রিপোর্টার: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন রাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেল লাইনে। তার পড়নে ছিল কালো চেক লুঙ্গি, কালো জ্যাকেট ও সাদা গেঞ্জি।

বুধবার দুপুরে রেল লাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেনের নিচে পড়েন ওই যুবক। ট্রেন চলে যাওয়ার পর পথচারীরা ওই যুবকের টুকরো হয়ে যাওয়া লাশ দেখতে পান। রেলওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম লাশ উদ্ধার করেন।

বুধবার সন্ধ্যার দিকে ওই লাশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ঢামেক পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস এর সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।