× Banner
সর্বশেষ
যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব হিসাবে গরমিল : মুখোমুখি এনবিআর ও সিজিএ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ড্স্কে:  রাজস্ব আদায়ের হিসাবে বড় ধরনের গরমিল ধরা পড়েছে ২০১৪-১৫ অর্থবছরের। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রধান হিসাব রক্ষণ কার্যালয়ের (সিজিএ) হিসাবে এই গরমিল প্রায় ১৩ হাজার কোটি টাকা। যদিও প্রতিষ্ঠান দুটির হিসাবে পার্থক্য নতুন কিছু নয়। গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করলে এর সত্যতা পাওয়া যায়। তবে প্রতি অর্থবছরেই রাজস্ব আদায়ের পার্থক্য বৃদ্ধি পাচ্ছে। আর এই পার্থক্যে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।

সিজিএর এক হিসাবে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে তাদের ও এনবিআরের রাজস্ব আদায়ের পার্থক্য ছিল ২ হাজার ৯২৩ কোটি ১১ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে পার্থক্য ছিল ৩ হাজার ৪২৯ কোটি ৩৫ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে পার্থক্য ছিল ৫ হাজার ৬৭২ কোটি ৭৩ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে পার্থক্য ছিল ৯ হাজার ৩৯৮ কোটি ৯৮ লাখ টাকা। আর ২০১৪-১৫ অর্থবছরে এই পার্থক্য দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। সিজিএর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে এনবিআর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি গত অর্থবছরে (২০১৪-১৫) ১ লাখ ৩৬ হাজার ৭৪০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে দাবি করে, যা ইতিমধ্যে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা। এর মধ্যে শুল্ক খাতে ৩৮ হাজার ২৩৫ কোটি, ভ্যাটে ৪৮ হাজার ৬৩৮ দশমিক ১ কোটি এবং আয়কর ও ভ্রমণে ৪৯ হাজার ৩৯৩ কোটি টাকা আদায় হয়েছে।

তবে জমা গ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান হিসাব রক্ষণ কার্যালয় বলছে, এনবিআর ২০১৪-১৫ অর্থবছরে ১ লাখ ২৩ হাজার ৯৮৯ কোটি ৮১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। আর ওই টাকাই এনবিআর সিজিএতে জমা দিয়েছে। এতে করে রাষ্ট্রীয় রাজস্ব আদায়কারী ও জমা গ্রহণকারী এ দুই প্রতিষ্ঠানের মধ্যে ১২ হাজার ৭৫০ কোটি ২০ লাখ টাকার ফারাক দেখা দিয়েছে।

অনুসন্ধানে আরো জানা গেছে, বিষয়টি নিয়ে রাষ্টীয় দুই প্রতিষ্ঠানের মধ্যে গোপনে একাধিক চিঠি চালাচালিও হয়েছে। চিঠিতে এনবিআর বলছে, তারা রাজস্ব আদায় করে সময় মতো জমা দিয়েছে ও তাদের হিসাব সঠিক।

অন্যদিকে সিজিএ বলছে, এনবিআর এক রাজস্ব চালান একাধিকবার হিসাব করেছে ও জমা দিয়েছে। যার কারণে রাজস্ব আদায়ের হিসাব বেড়ে গেছে। প্রতিষ্ঠানটি বলছে, গত বছর প্রকৃত রাজস্ব আদায়ের পরিমাণ ১ লাখ ২৩ হাজার ৯৮৯ কোটি টাকা। সিজিএর এ হিসাবে এনবিআর প্রায় পৌনে ১৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বেশি দেখিয়েছে। তবে সিজিএর এ হিসাবের সঙ্গে একমত নয় এনবিআর।


এ ক্যটাগরির আরো খবর..