ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে ট্রাক চাপায় বাহারুন নেছা (৫৫) নামের এক নারী নিহত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহারুন নেছা হরিণাকুন্ডু উপজেলার গুড়পাড়া গ্রামের রফি মিয়ার স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে দেবর বেল্টু মিয়ার মোটরসাইকেলে ঝিনাইদহে আসছিলো বাহারুন নেছা। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুইজনই রাস্তায় ছিটকে পড়ে যায়। সেসময় ট্রাকটি বাহারুন নেছাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।