বগুড়ায় বালুবোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত মা ও মেয়ে নিহত

বগুড়ায় বালুবোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত মা ও মেয়ে নিহত
সুব্রত ঘোষ, বগুড়াঃ কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাজলী বেগম (৪৩) জানতো না ঘুমন্ত অবস্থায় তারা প্রান কেড়ে নিবে ঘাতক ট্রাক। প্রতিদিনের মতো রাতের খাবার সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে তারা। রাস্তার পাশেই তাদের কুড়ে ঘর। রাত আড়াই টায় হঠাৎ তাদের কুড়ে ঘরে ঢুকে পড়ে একটি বালু বোঝাই ট্রাক। সেই ট্রাকের চাপায় মা ও মেয়ে চির নিদ্রায় চলে যায় পরপারে। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার উমরপুর নামক স্থানে।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার  উমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাজলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।
পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে উমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।