× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় রাসেল ফেরদৌস নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফেরদৌস শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।

গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার নয়মাইল বাজার থেকে ট্রাকে করে ১৬টি গরু বোঝাই করে ফরিদপুর জেলায় যাচ্ছিলাম। পথিমধ্যে নগরবাথান বাজারের পশ্চিম পাশে পৌঁছলে ট্রাকের পিছনের ডানপাশের চাকা খুলে যায়। এসময় মোটরসাইকেল যোগে আরোহীরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। ট্রাকের খুলে যাওয়া চাকায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে। মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। আরো একজন আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..