প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সারাদেশে আগামীকাল মঙ্গলবার ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১ টি বন্যা আশ্রয়কেন্দ্র ভবন ও বাহুবল উপজেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের শুভ উদ্বোধন হবে।
হবিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয় তাঁর নির্বাচনী এলাকা নবীগঞ্জ- বাহুবলে ২৪ টি নতুন ভবন নির্মাণ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়াকে  নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, হবিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায়  পাওয়া ২৪ টি নতুন ভবন সহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নতুন ভবনগুলো আজ ১৪ নভেম্বর  মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্ধোধন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।