× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আগৈলঝাড়ায় বারশত শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু।

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

প্রবীর বিশ্বাস ননীঃবর্তমান সরকার শিক্ষিত বেকারদের প্রতিঘরে চাকুরীর অঙ্গিকারে ন্যাশনাল সার্ভিস কর্মসুচির মাধ্যমে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের এক হাজার দুইশত বাইশ জন শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক এ্যাকাডেমী হল রুমে কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। এসময় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে ২৪ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত এইচ,এস,সি পাশ বেকার যুবক-যুবতি ন্যাশনাল সার্ভিস কর্মসুচিতে কাজের সুযোগ পাচ্ছেন।

উপজেলা সদরে বি এইচ পি এ্যাকাডেমী হল রুম, গৈলা মাধ্যমিক বিদ্যালয় হল রুম, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় হল রুম, ও রাজিহার ইউনিয়নে দুটি ভেনুসহ পাঁচটি ভেনুতে তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ, কে, এম মাসুদুল হাসান, বরিশাল বিভাগীয় বেবীহোম এর উপ-তত্বাধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ বক্তিয়ার, উপজেলা এ্যাকাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটক, উপজেরা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কার্যালয়ের সিএস আবুল কালাম আজাত. আবু কাওসার, সাজাহান তালুকদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ন্যাশনাল সার্ভিসে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন প্রদান করিবেন বলে জানাগেছে।

প্রবীর বিশ্বাস ননী
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশাল
০১৭১৪৮৮৯০৭০


এ ক্যটাগরির আরো খবর..