× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
ট্রাকের ধাক্কায় ইমাম নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোবারকগঞ্জ চিনিকলের মসজিদের ইমাম মাওঃ জালাল উদ্দিন মোল্ল্যা (৫০) নিহত হয়েছে।

বুধবার শহরের বড় বাজার কালীবাড়ীর সামনে এ দূর্ঘটনাটি ঘটে। মোবারকগঞ্জ চিনিকল মসজিদের খতিব নিহত জালাল গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার গীমাডাঙ্গা গ্রামের রাশেক মোল্ল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে মসজিদের ইমাম জালাল উদ্দিন শহরের বড়বাজার কালীবাড়ীর সামনে কেনাকাটা করছিল।

এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। নিহত ইমাম জালাল উদ্দিন চাকুরী সুত্রে ২০১০ সালে কালীগঞ্জ মোচিকে যোগদান করে মিলের মসজিদের খতিবের দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সড়কে দূর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..