টিসিবির কার্যক্রম পরিচালিত হবে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে -বাণিজ্য উপদেষ্টা

টিসিবির কার্যক্রম পরিচালিত হবে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে -বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,কাগুজে ব্যবস্থার পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর কার্যক্রম পরিচালনা করা হবে।

 উপদেষ্টা আজ ঢাকায় তেজগাঁওয়ে বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভরতুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবিরপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমে নৈরাজ্য ও দুবৃত্তায়ন হয়েছে সেটা দূর করতে ডিজিটালাইজড কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই এ কার্যক্রমের আওতায় ৬৩ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া, তিনি ন্যয়ভিত্তিক বিতরণ কার্যক্রমের পাশাপাশি ক্রয়কে আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 টিসিবির কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, টিসিবি মোট ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে, এতে সরকারি ভরতুকি সাড়ে চার হাজার কোটি টাকা। সরকার টিসিবির ক্রয় কার্যক্রমে অধিক সংখ্যক ব্যবসায়ীকে সংযুক্ত করতে আগ্রহী।

১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় হতে এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারলে বেশি সংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেয়াযাবে। বাণিজ্য উদারীকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরো বলেন, সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।

আলুর বাজার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, এ বছরের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুত করা হবে। হিমাগারে আলু সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি করা আলু ও দেশে উৎপাদিত আলু সেখানে সংরক্ষণ করা হবে। তিনি আশা করে বলেন, আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।

উল্লেখ্য, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক ভোজ্যতেল দুই লিটার ২০০ টাকা, মসুর ডাল দুই কেজি ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।