নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ সাম্প্রতিক মায়ানমারে বার্মাবাহীনি কর্তৃক সে দেশে হিন্দু ও রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর হত্যাযজ্ঞ এবং নির্যাতনের প্রতিবাদে কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
০৯ সেপ্টেম্বর শনিবার বিকালে টিলাগাঁও বাজার চৌমূহনী চত্তরে টিলাগাঁও হিন্দু নাগরিক মঞ্চের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
বিশিষ্ট সমাজকর্মী বীরেন্দ্র বৈদ্যের সভাপতিত্বে ও সংবাদকর্মী নয়ন লাল দেবের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, সমাজকর্মী ডাঃ কেরামত আলী, ডাঃ নৃপেন্দ্র চন্দ্র পাল, মৌলানা মশাহিদ আলী, তপন দত্ত, সঞ্জিত পাল, মাধব দেব, যুব সংঘটক ইসলাম উদ্দিন, পলাশ চন্দ্র ধর, আল-আমিন প্রমূখ।
বক্তারা মায়ানমারে সংঘটিত হিন্দু ও মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও হত্যা কান্ডের প্রতিবাদ জানান এবং এই নিরীহ নির্যাতিত মানুষদের পাশে দাড়ানোর জন্য বিশ্ববাসীকে আহব্বান জানান। এরই সাথে উক্ত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবতার স্বার্থে জাতি-ধর্ম নির্বিশেষে আগামী যে কোন আন্দোলনে এক সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সংঘটনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন।


