× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

বেনাপোল ইমিগ্রেশনে স্থাপন হলো ফিঙ্গার-প্রিন্ট মেশিন

admin
হালনাগাদ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার, বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের পাসপোর্টে অনিয়ম ও জালিয়াতি প্রতিরোধে স্থাপন করা হয়েছে ফিঙ্গার-প্রিন্ট মেশিন।

শনিবার (৯ সেপ্টোম্বর) সকালে ইমিগ্রেশন পুলিশ ভারতগামী কয়েকজন যাত্রীর ফিঙ্গার-প্রিন্টের মধ্যমে পরীক্ষামূলক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেখা যায়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে পরিপূর্ণভাবে সব যাত্রীর ফিঙ্গার-প্রিন্ট প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হবে। ইমিগ্রেশন ভবনের বহির্গমন বিভাগে সাতটি ও আগমনী বিভাগে তিনটি ফিঙ্গার-প্রিন্ট মেশিন স্থাপন করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ সদস্যরা কিভাবে যাত্রীদের ফিঙ্গার-প্রিন্ট সংগ্রহ করবেন তা অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন।

এদিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনেও ফিঙ্গার-প্রিন্ট মেশিন স্থাপনের কাছ চলছে। এতে দু’দেশে এক সঙ্গে কার্যক্রম চললে আরো স্বচ্ছতা বাড়বে বলে সূত্র জানায়।

সোহারব হোসেন নামে ভারতগামী পাসপোর্ট এক যাত্রী  বলেন, ফিঙ্গার-প্রিন্টের কার্যক্রম ভালো লাগছে। কিন্তু দুই পারের ইমিগ্রেশনে এতো সব নিয়ম মেনে পার হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগছে। অথচ আগে একাজে সময় লাগতো মাত্র আধা ঘণ্টা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যাত্রী সেবা দ্রুত করতে ইমিগ্রেশনে জনবল বাড়ানোর দাবিও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনে উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ  বলেন, এটি পুরোপুরিভাবে চালু হলে সহজে পাসপোর্টে অনিয়ম ধরা পড়বে। বিশেষ করে এক ব্যক্তির একাধিক পাসপোর্ট ব্যবহার ও জালিয়াতি বন্ধ হয়ে যাবে। তাছাড়া তালিকাভুক্ত আসামিরা কোনোভাবে দেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের খুব বেশি দেরি হয় না দাবি করে তিনি বলেন, ভারতের ইমিগ্রেশনে ধীর গতিতে কাজের কারণে যাত্রী দুর্ভোগ বাড়ছে। বিষয়টি নিয়ে প্রতিনিয়ত তাদের অনুরোধ জানানো হচ্ছে।

বিষয়টি তারা সেভাবে গুরুত্ব না দেওয়ায় অবস্থার পরিবর্তন হচ্ছে না বলেও জানান এসআই মোরশেদ।


এ ক্যটাগরির আরো খবর..