× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

টিকার উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির কারণে এক বছরের মধ্যে স্বাভাবিক অবস্থায় বিশ্ব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
বছরের মধ্যে স্বাভাবিক

করোনার টিকার উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির কারণে আজকে থেকে এক বছরের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরব বলে আমি মনে করি।’ এক বছরের মধ্যেই করোনাভাইরাস মহামারি সমাপ্তির আশা করে বলেছেন যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার সিইও স্টেফানস ব্যানসেল।

সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ব্যানসেল বলেছেন, গত ছয় মাসে টিকা উৎপাদন–সক্ষমতা বৃদ্ধির দিকে তাকালে দেখা যাবে, আগামী বছরের মাঝামাঝিতে পর্যাপ্ত পরিমাণ করোনার টিকা সহজলভ্য থাকবে। তাতে বিশ্বের প্রত্যেককে টিকা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়া সম্ভব হবে। খবর রয়টার্সের।

তিনি আরও বলেন, নবজাতকদের জন্যও ‘শিগগিরই’ টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হবে।

ব্যানসেল বলেন, ‘যারা টিকা পাবেন না, তাদেরও প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা গড়ে উঠবে। কারণ, করোনার ডেলটা ধরন অত্যন্ত সংক্রামক।

আর এভাবেই আমরা করোনা মহামারিকে সাধারণ ফ্লু পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হব। হয় আপনি টিকা নিয়ে ভালোভাবে শীতকাল পার করবেন, নাহয় আপনি অসুস্থ হবেন এবং শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হবে।’

এর অর্থ কি আগামী বছরের মাঝামাঝিতে স্বাভাবিক অবস্থায় ফেরা যাবে—এ প্রশ্নের জবাবে ব্যানসেল বলেছেন, ‘আজকে থেকে এক বছরের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরব বলে আমি মনে করি।’

মডার্নার সিইও আরও বলেন, সরকারের তরফ থেকে বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হবে বলে তিনি প্রত্যাশা করছেন। কারণ, গত শরৎকালে যারা টিকা দিয়েছেন, তারা এখন ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই তাদের নতুন ডোজ দরকার।

ব্যানসেল বলেন, আমরা এখন করোনার ডেলটা ধরন প্রতিরোধ করতে পারে, এমন টিকার পরীক্ষা চালাচ্ছি। আগামী বছর তা বুস্টার ডোজে রূপ নেবে। এ ছাড়া আমরা ডেলটা প্লাস ও বিটা সংস্করণ নিয়েও কাজ করছি।


এ ক্যটাগরির আরো খবর..