পাইকগাছায় অবৈধ্য টালী কারখানায় অভিযান; জরিমানা আদায়

পাইকগাছায় অবৈধ্য টালী কারখানায় অভিযান; জরিমানা আদায়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছার কমিলমুনিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন২০১৩ সংশোধিত আইনে তিনটি কারখানা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাতুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

এ সময় বাবলু মজলিস কে ১০ হাজার, সন্দীপ পাল কে ১০ হাজার ও সুকুমার পাল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কাঠ, বাঁশের মুড়া, খেজুর গাছ পোড়ানো ও আমদানির উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন, উপজেলা কানুনগো মোঃ মোজাম্মেল হোসেন ও সার্ভেয়ার মোঃ সাকিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কুমারেশ মন্ডল সহ পাইকগাছা থানার এস আই নুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।