ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চাকলাপাড়ার সিও কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে সিও সংস্থা।

সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।