× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

ঝিনাইদহ শৈলকুপায় আরো এক যুবককে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
ঝিনাইদহ শৈলকুপায় আরো এক যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আবারো মেহেদী হাসান স্বপন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১জানুয়ারী)দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে গুরুতর জখম করে।শনিবার(২২জানুয়ারী) ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সে সারুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে। নিহত যুবক পেশায় ছিলেন একজন ইলেক্ট্রিকমিস্ত্রি।

স্থানীয়রা বলছে, শুক্রবার রাত ৮টার দিকে তার ফোনে কল দিয়ে পাশ্ববর্তি বাজারে যেতে বলে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে তালতলা ব্রীজের উপর গেলে কয়েকজন লোক তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সারুটিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নিহত স্বপন শুধু তার সামাজিক দলের লোকই না বরং একজন ভালো কর্মী। এই হত্যাকান্ডকে ভিন্নখাতে নিয়ে ফায়দা লুটতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখ্য এনিয়ে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের নির্বাচন কেন্দ্র নিয়ে ৬ জন খুন হয়েছে।

শৈলকুপা থানার ওসি (অপারেশন) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কায়সার টিপুর দু’জনই তাদের সমর্থক বলে দাবি করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..