× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ঝিনাইদহ পূবালী ব্যাংকের গ্রাহককে গুলি করে টাকা লুট, আরও একজন গ্রেফতার, টাকা উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের পায়রাচত্বরের পুবালী বাংকের সিড়ি থেকে গ্রাহককে গুলি করে টাকা ছিনাতাইয়ের ঘটনায় রুবেল আহম্মেদ নামের আরও একজন গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বেতাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় লুট হওয়া ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত রুবেল আহম্মেদ শহরের ব্যাপাড়ী পাড়ার গোলাম রসুলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, টাকা লুটের ঘটনায় এর আগে ওই ঘটনায় গ্রেফতার করা হয় নারীসহ ৩জন। এর মধ্যে আব্দুস সাত্তার নামের এক আসামী আদালতে স্বাকারোক্তিমুলক জবানবন্দী দিলে তার দেওয়া তথ্য মতে রুবেল আহম্মেদকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২৯ মে পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সামনে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেনকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্টেশন ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় শনিবার রাতে সুজন, ইমরান এবং ইমরানের স্ত্রী রতœা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে রুবেল আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..