ঝিনাইদহ কালীগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্টিত

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়েছে।

বৃহস্পিতিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল রোডস্থ আওয়ামীলীগের দলীয় পাটি অফিসের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

সাবেক ইউপি চেয়ারম্যন ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসরাইল হোসেনের সভাপতিতে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা গেলাম রসুল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী রিপন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।