ঝিনাইদহ কালীগঞ্জে গরু ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে হোসেন আলী (৬৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে বাবরা মাঠের একটি বাগানের আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর পা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দৃর্বুত্তরা। নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে গান্না যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোজ ছিল।

সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর লাশ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেয়। তিনি বলেন, পেশাই গরু ব্যবসায়ী গান্না থেকে ৬০ হাজার টাকা বাড়িতে আনার কথা বলে বের হয়েছিলেন। তাদের ধারণা টাকা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম,ছাতা, ও পায়ের জুতা পড়ে রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, আম গাছ থেকে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়েছি। তিনি বলেন, হোসেন আলীর পা বাধা ও মুখের মধ্যে রুমাল ঢোকানো রয়েছে। কি কারনে হত্যা করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।