ধীরাজ দেবনাথের মৃত্যুতে পুজা উদ্‌যাপন পরিষদের শোক প্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ  তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ধীরাজ দেবনাথ আজ বিকাল ৫.৩০টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।