× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্র সমাজের করণীয় শীর্ষক ছাত্রলীগের কর্মী সমাবেশ

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৬ আগস্ট’২০১৬ঃ ঝিনাইদহে ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্র সমাজের করণীয় শীর্ষক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..