ঝিনাইদহে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করেন সরোজ কুমার নাথ

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম, কালীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক আসগর আলী, মজনু মজুমদার, উপ-সহকারী প্রশিক্ষক নাজিম উদ্দিন, ছাত্র সিপন আহমেদ ও ছাত্রী শিনা আক্তার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ৫৮ হাজার টাকায় নির্মিত বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে-কলমে বায়োগ্যানের নির্মাণ ব্যবহার সম্পর্কে ধারনা পাবে। সেই সাথে উৎপাদিত গ্যাস শিক্ষার্থীদের ক্যান্টিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।