ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরে রোগীর সংখ্যা

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: মোকাররম হোসেন জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে এ পর্যন্ত যেসকল রোগী ভর্তি হয়েছেন তার বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত বা ঢাকা থেকে ঘুরে আসার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তিকৃত ৫ জন বাদে অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হতে পারে এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তকতা বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়াও রোগীদেরকে আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।