× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রয়াত বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মসিউর রহমানে স্মরণসভা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মসিউর রহমানে স্মরণসভা

ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ সদর থানা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সহ-সভাপতি শহীদ বিশ্বাস, সহ-সভাপতি, আবু বক্কর বিশ্বাস, সহ-সভাপতি, আলাউদ্দিন আল মামুন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

স্মরণসভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের মৃত্যুতে দলের অপুরনীয় ক্ষতি হয়েছে। তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তিনি ঝিনাইদহের যে উন্নয়ন ঘটিয়েছেন তা অন্য কারো সম্ভব নয়। স্মরণসভা থেকে প্রয়াত মসিউর রহমানে আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..