ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪৮ জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সদর থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ১৭ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ১১ জন ও মহেশপুরে থেকে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।