× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক -জামাল হোসেন মিয়া

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট দিন। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমার মা দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমার মাকে নির্বাচিত করার জন্য আমি সবার কাছে আহব্বান জানাচ্ছি।

 শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ারা বেগমের বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, জামাল হোসেন মিয়া এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র  বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর মনোনীত প্রার্থী আমার মা দেলোয়ারা বেগম। মনে রাখবেন, কেউ আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয় দিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তাকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শত্রু মনে করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিপক্ষে থাকা সকল ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দিতে হবে।

তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালমা ইউনিয়ন উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোসাঃ দেলোয়ারা বেগম, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল কুদ্দুস মোল্যা, ইউপি সদস্য জাকারিয়া খান খোকা, ইদ্রিস ব্যাপারী, খালেক মাতুব্বর, বিউটি বেগম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..