ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৬ জন, শৈলকুপা থেকে ৮ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ৩ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।