ঝিনাইদহে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধনে সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫ ডিসেম্বর’২০১৬
“নাটক হোক বঞ্চিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর” এ শোগানে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে পরিবেশিত হলো গান আর প্রদর্শিত হলো নাটক।

বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি কমপেক্স মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী ও লেডিস কাবের সভানেত্রী উর্মিলা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ শীর্ষেন্দু কুমার ভৌমিক, আমেনা খাতুন ডিগ্রি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম এ মজিদ, কোলকাতার এসো নাটক শিখি সংগঠনের পরিচালক ড. তাপস দাস, জেলা কালচারাল অফিসার জমিস উদ্দিন।

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের রচিত ঝিনাইদহের ইতিহাস, ঐতিহ্য ও পরিচিতি নিয়ে গান “ঝিনাইদহের দর্পণ”।
পরে ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর আয়োজনে প্রদর্শিত হয় নাটিকা ‘হৈমন্তী’ এবং কোলকাতার এসো নাটক শিখি সংগঠনের ‘ছন্নছাড়া পথশিশুদের বড় হওয়ার স্বপ্ন’ নিয়ে রচিত নাটক ‘দলছুট’। দলছুট নাটকে অংশ নেয় কোলকাতার ১২ জন নাট্যকর্মী। রচনা ও নির্দেশনায় ছিলেন ড.তাপস দাস। এ ধরনের আয়োজন ভারত ও বাংলাদেশের বাংলাভাষাভাষীদের সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় করবে বলে আশা আয়োজকদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।