× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ঝিনাইদহে ট্রাকচাপায় পিষ্ট হলো কেসি কলেজের ছাত্র

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

মোস্তাফিজুর রহমান উজ্জল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা নামক স্থানে বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় পিষ্ট হয়ে নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে। সকালে বাড়ি থেকে মটরসাইকেলযোগে বের হয়ে নিকটস্থ প্রতাপপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান জানান, ০৪.০১.২০১৮ ইং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার সামনে একটি দ্রুত গামি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পৌনে ১১টার দিকে সাগরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, মাটি সড়কের উপর পড়ে থাকার কারণে রাস্তাটি ঝুকিপুর্ন হয়ে উঠেছে। মাটির কারণেই মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে। এদিকে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন জানান ইটভাটাই মাটি উঠানোর কারনে সাধুহাটির রাস্তায় মাটি পড়ে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে আছে কখন জানি দুর্ঘঠন ঘটে,বিষয়টি জেলা প্রশাসকের দ্রষ্টি আকর্ষন করছি।


এ ক্যটাগরির আরো খবর..