ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৬ কর্মীসহ বিভিন্ন মামলার ৩৫ জন গ্রেফতার, জিহাদী বই-পুুস্তক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ৬ কর্মী গ্রেফতার করেছে পুলিশ। সেসময় উদ্ধার করা হয় বেশ কিছু জিহাদী বই পুস্তক। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে আরও ২৯ জনকে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত ও এক শিবির কর্মীকে গ্রেফতার করেন। সে সময় কিছু বই পুস্তক উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, তারা অভিযান চালিয়ে মহেশপুর উপজেলা থেকে তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে সময় কোটচাঁদপুর উপজেলা থেকে দুই জামায়াত ও এক শিবির কর্মী এবং মহেশপুর উপজেলা থেকে তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশকিছু জেহাদী বই পুস্তক উদ্ধার করে পুলিশ।
এছাড়া  জেলার ৬ উপজেলা থেকে বিভিন্ন মামলার ২৯ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।