× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আবারও বাড়তে শুরু করেছে চালের দাম, বিপাকে নিম্ন মধ্যবিত্তরা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ জুন, ২০২৫
সর্বোচ্চে চালের দাম

রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তাপ্রতি দাম বেড়েছে অন্তত ৩০০ টাকা।

সোমবার (৩০ জুন) কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তাপ্রতি দাম বেড়েছে অন্তত ৩০০ টাকা। ৭০-৭২ টাকা কেজি থাকলেও এখন ৭৮-৮০ টাকা। ৫৪-৫৫ টাকার ব্রি-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকায়। আর নাজিরশাইল কেজিতে বেড়েছে ৫-৬ টাকা।

বেশি দামে বিক্রি করলেও যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করছেন। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

এক বিক্রেতা জানান, সরু চালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মোটা ও মাঝারি দানার চালের দামও বাড়ছে। দাম আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, আয় বাড়ছে না অথচ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সিন্ডিকেট বন্ধে নেই সরকারের তৎপরতা। মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি সংগঠনটির।

চালের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে সরকারকে বাজার মনিটরিং জোরদার ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..