বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতি, বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার -বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতি, বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশীদার -বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী

বেলারুশ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার বলে মনে করে। বিগত বছরগুলোতে দুইদেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ     বেলারুশ-বাংলাদেশ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে প্রেরিত এক বার্তায় বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক এ কথা জানান।

দু’দেশের জনগণের কল্যাণে উভয় দেশ গঠনমূলক সংলাপ ও দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক আশা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।