ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়াসহ অন্যান্যরা ।

বক্তারা, নিরাপদ খাদ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতরণে স্বচ্ছতা আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।