ঝিনাইদহে জঙ্গী আস্তানার ঘটনায় র‌্যাবের মামলা দায়ের

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের জঙ্গী আস্তানার ঘটনায় মামলা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ডিএডি আব্দুল আওয়াল বাদী হয়ে ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে সদর থানায় মামলাটি দায়ের করে।

এ মামলায় আটককৃত নব্য জেএমবির সদস্য আক্তারুজ্জামান ওরফে সাগরকে থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের শরাফত হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে বাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে নব্য জেএমবির সদস্য আকতারুজ্জামান ওরফে সাগরকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি জঙ্গিবাদী বই ও একটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়।

তবে, পরিবারের দাবি আকতারুজ্জামান একজন মানসিক রোগী। পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।