× Banner
সর্বশেষ
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহ কালীগঞ্জে শপিংমল বানিজ্যক ভবনে স্যানিটেশন ব্যাবস্থা গ্রহনে মতবিনিময়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ কালীগঞ্জ শহর ও পৌর এলাকায় সকল শপিংমল বানিজ্যক প্রতিষ্টানে বাধ্যতামুলক স্বাস্থ্যসন্মত স্যানিটেশন ব্যাবস্থা গ্রহনে ভবন মালিকদের সাথে পৌরসভা কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভার কন্ফারেন্স রুমে অনুষ্টিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌসভার মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ।

পৌরসভার স্যানিটেশন অফিসার আলমগীর হোসেনের পরিচালনায় সভাতে শুভেচ্ছা বক্তব্যে মেয়র আশরাফ বলেন, কালীগঞ্জ একটি প্রথম শ্রেনীর পৌরসভা। পৌরসভার শহর সহ সকল এলাকাতে পরিবেশ রক্ষায় স্বাস্থ্যসন্মত স্যানিটেশন ব্যাবস্থা থাকা প্রয়োজন।

তিনি সরকারী নির্দ্দেশনা মোতাবেক শহরের বড় বড় সকল শপিংমল বানিজ্যেক ভবনে মালিকদের তত্বাবধানে স্যানিটেশন ব্যাবস্থা, ডাস্টবিন, নিরাপত্তায় সিসি ক্য্যামেরা, গাড়ী পার্কিং ও পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করতে অনুরোধ জানান।

মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, বানিজ্যক ভবন ওসমান রাশিদা টাওয়ারের মালিক সরোয়ার হোসেন, মুনছুর প্লাজার মালিক মনিরুজ্জামান পান্না ও ঢাকা ষ্টোরের মালিক মোয়াজ্জেম হোসেন।

সভায় ভবন মালিকগন এমন উদ্যোগের প্রসংশা জানিয়ে বলেন, পৌরশহরে যথেষ্ট পাবলিক টয়লেট না থাকায় তাদের ভবনে স্যানিটেশন ব্যাবস্থা নষ্ট হয়ে থাকে। এরপরও তারা আরো সুন্দরভাবে তাদের ভবনগুলিতে দোকান মালিক ও ক্রেতাদের জন্য স্যানিটেশন ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মার্জেদ আলী, মহিলা কাউন্সিলর আন্জু বেগম ও আন্জুমান আরা ও পৌর পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী সহ পৌর এলাকার বিভিন্ন শপিংমল ভবনের মালিকগন।


এ ক্যটাগরির আরো খবর..