ঝিনাইদহে ই-ট্রাফিক সিস্টেমে ধরা পড়লো চোরাই মোটর সাইকেল, আটক ভুয়া পুলিশ

ঝিনাইদহে ই-ট্রাফিক সিস্টেমে ধরা পড়লো চোরাই মোটর সাইকেল, আটক ভুয়া পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে পুলিশ পরিচয় দানকারী রনি ইসলাম (২২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। শহরের হামদহ এলাকায় ট্রাফিক চেকপোষ্ট চলাকালে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মীরেরহুদা গ্রামের আবু তালেবের ছেলে।

ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের হামদহ এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলটির হেডলাইটের উপরে পুলিশ লেখা একটি স্টিকার লাগানো মোটর সাইকেলসহ রনি ইসলাম নামের এক ব্যক্তিকে গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।

তখন রনি ইসলাম নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। সেসময় গাড়িটির রেজিঃ নং সাতক্ষীরা ল- ১১-২৩৯৭ লেখা থাকতে দেখতে পাই এবং তিনি গাড়িটির কাগজপত্র প্রদর্শনে ব্যার্থ হন। তখন ই-ট্রাফিকিং সিস্টেমে গাড়ীর নাম্বার যাচাই করা হয়। ইঞ্জিন ও চ্যাসিস নাম্বারের সাথে গাড়িতে লাগানো রেজিষ্ট্রেশন নাম্বারের কোন মিল না থাকায় রনি ইসলামকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে গাড়িসহ তাকে আটক করা হয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার দুপুরে পুনরাই পজ মেশিনের সাহায্যে গাড়ীর কাগজপত্র পরীক্ষা করে মিল না পাওয়ায় এবং সে পুলিশ সদস্য নয় বলে জানতে পারি। মটর সাইকেলটি চোরাই হিসাবে জব্দ করে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।