× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠিতে ৬ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া  উপজেলায় আব্দুল্লাহ (৬)  নামের  প্রথম শ্রেণীর  এক শিশুর  পানিতে ডুবে  রহস্যজনক মৃত্যু   হয়েছে ।

নিহত আব্দুল্লাহ (৬) উপজেলার পাটিখালঘাটা গ্রামে দিনমজুর আলম হাওলাদারের পুত্র।  রোববার  সকালে শিশু  আব্দুল্লাহ  নিখোজ হলে অনেক খোজাখুজির পরে পার্শ্ববর্তী পুকুরে তার লাঁশ দেখতে পায় স্বজনরা । পরে পুলিশে খবর দিলে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করে ।

 

আব্দুল্লাহ র মা রেহেনা বেগমের  অভিযোগ, , আমাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে  একই এলঅকার জামাল মাষ্টারদের সাথে । তিনি অভিযোগ করে বলেন  এ বিরোধের জেরে তারাই আমার ছেলেকে পানিতে ফেলে দিয়ে মৃত্যুর ঘটনা ঘটিয়েছে।

 

 

 

কাঁঠালিয়া থানা অফিসার্স ইনচার্য এম শওকত আনোয়ার ইসলাম জানান , লাঁশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে আইন গত ব্যাবস্থা নেওয়া হচ্ছে ।এবং এস আই আ:সালাম জানান ,এ ব্যাপারে থানায় একটি অপমুত্যুর মামলা দায়ের হয়েছে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবেই মারা গেছে তবে ময়না তদন্তের পরে আসল রহস্য পাওয়া যাবে ।

 

 

 

 

 

এদিকে এলাকাবাসীর ধারনা  আব্দুল্লাহ ছোটোমানুষ খেলাধুলার ছলে নিজেই পানিতে পরে ডুবে

মারা যায়।

 


এ ক্যটাগরির আরো খবর..