ঝালকাঠিতে যুবকরে মৃতদহে উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের পুরাতন গোরস্থান রোড এলাকার একটি মেস থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর থানা পুিলশ গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুমন হোসেন (২৩) নামের ওই যুবকরে মৃত দেহ উদ্ধার করে।

সে সদর উপজেলার দেউলকাঠী গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।সুমন ঝালকাঠি শহরের একটি মোবাইল ফোন বিক্রির দোকানে তিন বছর ধরে র্কমচারীর কাজ করে আসছিলো এবং শহরের পুরাতন গোরস্থান রোডের মেসে ভাড়ায় থাকতো।

সদর থানার পরর্দিশক (ওসি) মো. তাজুল ইসলাম জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের র্মগে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।