× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝালকাঠিতে পতিতালয় থেকে দশম শ্রেণির ছাত্রী উদ্ধার, খদ্দের আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

ঝালাকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে ডিবির অভিযানে কথিত মিনি পতিতালয় থেকে খদ্দেরসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় স্থানীয় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝালাকাঠি থানায় ডিবি পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে।

ডিবির ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদরে ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডিবি পুলিশের একটি টিম চিহিৃত দেহ ও মাদক ব্যবসায়ী লিপির বাসায় অভিযান চালায়। এসময় তার বাসা থেকে রাজাপুর উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় খদ্দের মাইনুল ইসলাম (২২), আব্দুস সালাম (২২) ও কথিত পতিতা সরদার লিপি এবং তার স্বামীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই ছাত্রীকে বাসায় আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করে লিপি। এছাড়াও তার স্বামীর বিরুদ্ধে ঝালকাঠি শহরে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগ আছে বলে ডিবির ওসি জানান।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, আটক ৪জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া ছাত্রীকে আইনি প্রক্রিয়া মোতাবেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..