× Banner
সর্বশেষ
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ব্র্যাক ব্যাংক

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিং

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিং

এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সম্প্রতি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি’র টাকা ব্র্যাক ব্যাংক-এর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন।

এছাড়াও ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানটির বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ও তাদের নমিনিদের অ্যাকাউন্ট খুলবে, যাতে তারা বৈধভাবে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিসি জয়পুরহাট শাখার অধ্যক্ষ আসিফ আজিজ এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর জয়পুরহাট ব্রাঞ্চের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, জয়পুরহাট ব্রাঞ্চের এজেন্ট ব্যাংকিং-এর অ্যাসোসিয়েট ম্যানেজার মাশরুর নাভিদ, টেরিটোরি ম্যানেজার সাজিবুর রহমান এবং বগুড়া রিজিওনের টিম লিডার মোঃ রাজিব মিয়া।


এ ক্যটাগরির আরো খবর..