সোমবার, ৩১ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটিখাদ্যগুদামের সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: খাদ্যমন্ত্রীই-রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন বিধিমালা, ফিটনেস সনদের উদ্যোগ -স্থানীয় সরকার প্রতিমন্ত্রীশিক্ষা খাতে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগচরাঞ্চলের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্তচরভদ্রাসন উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রীআগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়ামানবপাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের ফেরাতে RDMS চালুভূমি ব্যবস্থার আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

জ্যোতিষ শাস্ত্রের গণনায় আজ বৃহস্পতিবারের রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের গণনায় আজ বৃহস্পতিবারের রাশিফল
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রাশিফল বস্তুতঃ পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে।

মেষঃ ভ্রমণের সময় দীর্ঘ যাত্রা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। কর্মস্থানে বেশি ধকল পড়ে যাওয়ার কারণে, সংসারের কাজ করতে কষ্ট হবে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান।

বৃষভঃ গুরুত্বপূর্ণ কাজের কারণে, ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে। অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে নজর দিতে হবে। সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়বেন না।

মিথুনঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। সন্ধ্যের সময় সুসংবাদ আসতে পারে। ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন।

কর্কটঃ বন্ধু এবং পরিবারের সঙ্গে সফর আনন্দদায়ক হবে। পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। ব্যবসার দিকটা মন দিয়ে দেখুন। সকাল থেকে অর্থ ব্যয় হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় করতে পারবেন।

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন। রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। শরীর সুস্থ থাকায় খেলাধূলায় অংশ নিতে পারবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।  ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। অর্থ বুঝে শুনে খরচ করুন। অবসর সময়ে ভালো কিছু করুন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনাকে সম্পূর্ণ সত্যি বলবে না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।