× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

পিআইডি

‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে একটি বই লিখেছেন। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে “জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু” বইটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এই বইতে। সময় স্বল্পতার কারণে অনেক বিস্তারিতভাবে লেখার সুযোগ পাইনি। জুলাই গণ-অভ্যুত্থানে দেশের নানা প্রান্তে আন্দোলনকে সংগঠিত করা, পরিচালনা করা সকলের প্রতি আহ্বান থাকবে আপনারাও লিখুন। তিনি বলেন, সবার গল্পগুলো আসলেই আগামী প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..