× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

যথাযথ মর্যাদায় বাংলাদেশ দূতাবাস রোমে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রোম (ইতালি), ২১ শ্রাবণ (৫ আগস্ট):

বাংলাদেশ দূতাবাস, রোম ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযথ মর্যাদায় পালন করেছে। আজ দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, রোম উদ্‌যাপন অনুষ্ঠান আয়োজন করে। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দিবসটির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।

ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিঊনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন ও জুলাই গণ-অভ্যুত্থানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদান উল্লেখ করেন। রাষ্ট্রদূত জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..