× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

শার্শা উপজেলার বাজারঘাট ও প্রধান সড়কগুলি জনশুন্য থাকলেও জুম্মার নামাজে ব্যাপক ভিড়

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

আঃজলিল, শার্শা যশোরসংবাদদাতাঃ সম্প্রতি  প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে যশোর জেলার শার্শা উপজেলার বাজারঘাট ও প্রধান সড়কগুলি জনশুন্য থাকলেও জুম্মার নামাজে ব্যাপক লোকের উপস্থিতি দেখা গেছে। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শার্শার বিভিন্ন মসজিদ থেকে বাসায় অজু করে সুন্নত নামাজ শেষে মুখে মাস্ক লাগিয়ে জুমার জামাতে যাওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের ঘণ্টা দেড়েক আগে থেকে শার্শার পাড়া-মহল্লার বিভিন্ন মসজিদের মাইক থেকে এ আহ্বান জানানো হয়। মসজিদ কমিটির সাথে যুক্তরা বলছেন, বারবার মসজিদের মাইকে বৃদ্ধ, অসুস্থ্য ও শিশুদের মসজিদে আসার ব্যাপারে নিরুৎসাহিত করা হলেও অন্য দিনের জুম্মার চেয়ে আজকের জুম্মায় মুসুল্লিদের সংখ্যা অনেক বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১০টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন এমন মুসুল্লিদের সাথে কথা বলে জেনেছি করোনা আতঙ্কে আতঙ্কিত না হয়ে বরং আল্লাহর কাছে ‘পানাহ’ চাইতেই মসজিদে মুসুল্লিদের সংখ্যা আজ অনেক বেড়েছে।শহর ভিক্তিক মসজিদ গুলোতে মুসুল্লিদের সংখ্যা স্থিতিশীল থাকলেও গ্রামাঞ্চলের মসজিদে মুসুল্লিদের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। প্রতিটি মসজিদে জুম্মার নামাজ শেষে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বাগআচড়া সাতমাইল জামে মসজিদে জুম্মার নামাজ পড়েছেন স্থানীয় সংবাদ কর্মী আসাদুজ্জামান নয়ন। তিনি বলেন,করোনা আতঙ্কে আজ জুম্মার নামাজে মুসুল্লির সংখ্যা অনেক বেশি ছিল।

অজানা আতঙ্কে সবাই ছুটেছে মসজিদে। একই কথা বলেছেন সীমান্তবর্তী রুদ্রপুর জামে মসজিদের সদস্য আজিজুল ইসলাম,উত্তর বারোপোতা জামে মসজিদের সেক্রেটারি আব্দুল মোমিন,টেংরা মসজিদের ঈমাম মাওলানা হাবিবুর রহমান,জামতলা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান। জামতলা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান বলেন, “বেলা ১২টায় মসজিদের মাইকে ঘোষনা দেওয়া হয় সুন্নত নামাজ বাসায় আদায় করে মসজিদে আসবেন। জুম্মার নামাজ শুরুর ঠিক আগ মুহুর্তে মসজিদে ঢুকবেন।মুখে মাস্ক পরবেন। মসজিদে এসে ফাঁকা ফাঁকা হয়ে বসবেন।” কিন্ত বাস্তব চিত্র ছিল ভিন্ন। শেষ মুহূর্তে দেখা গেল অন্যান্য জুম্মার দিনের চেয়ে আজকের জুম্মায় মুসুল্লির সংখ্যা প্রায় দ্বিগুণ।

অবশ্য বেনাপোল জামে মসজিদে অন্যান্য জুম্মার চেয়ে মুসুল্লি কম হয়েছে বলে দাবি করেন আলহাজ্ব আবুল বাসার।একই কথা বলেছেন বাগআচড়া থেকে অধ্যাপক কামরুজ্জামান ও শার্শা থেকে মাওলানা আনোয়ারুল কবির। ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবারই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছিল সারাদেশের মানুষকে। সেখানে বলা হয়, “করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের জুমআসহ সকল জামাতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার” আহ্বান জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

বৈশ্বিক মহামারী আকার ধারণ করা কোভিড-১৯ রোগের সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে সবাইকে অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে সরকারিভাবেই। এটি ছোঁয়াচে রোগ বলে এর বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..