মাত্র ৩৪ বছর বয়সেই জীবনাবসান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের

মাত্র ৩৪ বছর বয়সেই জীবনাবসান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের

মাত্র ৩৪ বছর বয়সেই জীবনাবসান অভিনেতার। মুম্বইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত। আজ সকালে বাড়ির পরিচারকের ফোন পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ঝুলন্ত দেহ।

কেন, কোন পরিস্থিতিতে পরে এমন আত্মহনননের পথ বেছে নিলেন অভিনেতা? তা এখনও জানা যায়নি। নিঃসন্দেহে মুম্বই ইন্ডাস্ট্রির আকাশে কালমেঘ ঘনিয়েছে। গত এপ্রিল মাসের শেষের দিকেই দুই মহাতারকার প্রয়াণে শোকবিহ্বল হয়েছে ইন্ডাস্ট্রি। তার মাঝেই আবারও সুশান্ত সিং রাজপুতের মতো একজন খ্যাতনামা অভিনেতার মৃত্যু।

পুলিশে ফোন করে জানান বাড়ির পরিচারিকা। হতাশায় ভুগছিলেন অভিনেতা। ডাক্তারও দেখাতেন নিয়মিত। প্রথম সিনেজগতে পা রাখেন ২০১৩ সালে ‘কাই পো ছে’ সিনেমা দিয়ে। ধোনির বায়োপিক, ব্যোমকেশ বক্সি ছবিতে সুশান্তের অভিনয় মন কেড়েছিল দর্শকের। “সুশান্ত আর নেই। আমি হতবাক” টুইট করলেন রীতেশ দেশমুখ।

সূত্রের খবর, বেশকিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না তিনি। জানাচ্ছেন তাঁর কাছের পরিচিতরাই। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তাঁর জেরে আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি। কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার খবর। গত সোমবার মুম্বইয়ের মালাডের একটি বহুতল থেকে ঝাঁপ দেন দিশা সালিয়ান। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানাচ্ছে পুলিস।

শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। ‘ছাড়াও ‘কেদরনাথ’, ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘কাই পো চে’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।