জিদারায় আমিনউদ্দিনের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার সাবেক কোড়কদি বর্তমান আড়পাড়া ইউনিয়নের জিদারা কাটা খালের পাড়ে উত্তর আড়পাড়ার আমিনউদ্দিন খানের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায় গতকাল বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ৩.০০ টার সময় গোয়াল ঘর থেকে আগুন ধরে ২টি ঘর, ২টি গরু এবং ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা।

আগুন লাগার খবর শুনে শুক্রবার সকালে আড়পাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এবং ইউপি সদস্য জিন্নাহ সর্দার আমিনউদ্দিনের বাড়ি ছুটে যায় এবং তাৎক্ষনিক সাহায্য করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে আলাপ করেন। তিনি দ্রুত সাহায্য করবেন বলে আমিনউদ্দিনকে জানান। মশার কয়েল জ্বালানোর জন্য আগুনের সূত্রপাত ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।