× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

অনলাইন ডেস্ক

জাহাজ ভাড়া বৃদ্ধিতে ধনী দেশগুলোতে মূলস্ফীতি বাড়ছে

admin
হালনাগাদ: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

জি-২০ভুক্ত দেশগুলোতে আগামী দুই বছর মহামারির আগের সময়ের চেয়ে বেশি হারে মূল্যস্ফীতি থাকবে। পণ্যের উচ্চমূল্য ও জাহাজের ভাড়া বাড়ার কারণে মূল্যস্ফীতি বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক ধনী দেশগুলোর সংগঠন ওইসিডি।

ওইসিডি জানিয়েছে, ২০২২ সালের শেষ নাগাদ যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ৩ শতাংশ, যা উন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এর বিপরীতে অবশ্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিতে মূল্যস্ফীতি কমবে বলে আশা করছে তারা।

বিশ্বব্যাপী কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির হার বাড়ছে। অর্থনীতি স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে, মানুষও ব্যয় করতে আগ্রহী, কিন্তু পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে পণ্যের স্বল্পতা আছে। আবার বিধিনিষেধের পর কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন
ওইসিডি বলছে, সরবরাহের ঘাটতি বেশি দিন ধরে চললে মূল্যস্ফীতির হারও দীর্ঘ সময় বাড়তি থাকবে। তাদের ধারণা, ২০২১ সালের শুরুতে জি-২০ভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৫ এবং ২০২২ সালের শেষ নাগাদ ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে। তবে এই পূর্বাভাস নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা আছে বলে জানিয়েছে ওইসিডি।


এ ক্যটাগরির আরো খবর..