× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

জামিন পেলেন আপন জুয়ালার্সের মালিক

admin
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  অর্থপাচার মামলায় আপন জুয়ালার্সের মালিক দিলদার আহমেদ জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে থাকা পাঁচ মামলায় জামিন পাওয়ায় দিলদারের মুক্তিতে আর বাধা নেই বলে জানালেন তার আইনজীবী।

জামিন আবেদন শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আপন জুয়েলার্সের মালিকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দীন ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার জোসনা পারভীন।

গেল ৮ জানুয়ারি অর্থপাচারের তিন মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

গেল ১৪ ডিসেম্বর রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা বিভাগের আপন জুয়েলার্সের তিন মালিককে জামিন দেন হাইকোর্ট। বাকি ‍দুই মামলা মুলতবি রাখেন আদালত।

গেল ২২ নভেম্বর অর্থপাচারের মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..