× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

করোনাভাইরাস প্রতিরোধে জাপানে জরুরি অবস্থা জারি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
জাপানে জরুরি অবস্থা

নন্দী খোকন কুমার, টোকিও(জাপান) প্রতিনিধিঃ জাপানে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী টোকিওসহ আরও ছয় অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

আজ মঙ্গলবার থেকেই এ জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করেন তিনি।

জাপানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন মারা গেছেন। টোকিওতে এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে এক হাজারে দাঁড়িয়েছে। তবে নিউইয়র্কের মতো হঠাৎ করে টোকিওতেও যাতে মহামারী আকারে ছড়িয়ে না পড়ে, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপান এ জরুরি অবস্থা জারি করেছে।

এক মাসের জন্য টোকিও, ওসাকাসহ আরও ৫টি মহানগরীতে এ জরুরি অবস্থা জারি করা হচ্ছে। ওই ৭ প্রিফেকচারের গভর্নরদের সেখানকার স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ক্ষমতা থাকলেও সেখানকার বাসিন্দাদের ঘরে বন্দি করে রাখার কোনো ক্ষমতা দেয়া হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..