× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তারাগঞ্জে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Taraganj-Tree-plantation.jpg

দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ এরিয়া অফিসের অধীনস্থ কুর্শা শাখা অফিসে এ চারা বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংক তারাগঞ্জ এরিয়া অফিস সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে গ্রামীণ ব্যাংকের তারাগঞ্জ এরিয়া অফিসে মোট ১ লক্ষ ৭২ হাজার ২৯৯টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। তারাগঞ্জ এরিয়া অফিসের ১২টি শাখার প্রত্যেক সদস্যকে দিবসটি উপলক্ষ্যে ২টি করে গাছের চারা দেওয়া হয়েছে।

রবিবার কুর্শা শাখা অফিসের আয়োজনে অফিস চত্বরে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মোঃ লিয়াকত আলী, এরিয়া ম্যানেজার মোছাঃ আঞ্জু আরা বেগম, কুর্শা শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..