জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ ১৭ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ১৭ জানুয়ারি ২০১৯ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফল ঐ দিন বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে 16222 নম্বরে Send করে এবং ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।

উল্লেখ্য যে, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।